ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। মিসরীয় ফুটবল ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ক্লাব ফুটবলের মহাদেশীয় প্রতিযোগিতা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন।
কাতারের আল রাইয়ান ফুটবল স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে জোড়া গোল করেছেন উড়ন্ত ফর্মে থাকা রবার্ট লেভানডস্কি। ম্যাচের প্রথমার্ধে ১৭ মিনিটে প্রথম গোল করেন লেভানডস্কি। প্রথম গোলে তাকে সহায়তা করেন সার্জে জিনাব্রি।
দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৫ মিনিট পর্যন্ত। লিওরি সানের সহায়তায় দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করেন লেভানডস্কি। তার জোড়া গোলে ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন।
আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএনএলের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে বায়ার্ন।
বার্তাবাজার/এস.জি