সিরাজগঞ্জে পরিত্যাক্ত জায়গায় মিললো কিশোরের মরদেহ

সিরাজগঞ্জে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে থাকা এক কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে শহরের বানিয়াপট্রির রশিকপালের বাসার দক্ষিন পাশের পরিত্যাক্ত জায়গা থেক মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে অজ্ঞাত ওই কিশোরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে জানা যায় ওই কিশোরের নাম আরিফ। তিনি শহরের রেলওয়ে কলোনির হাসেমের ছেলে। নিহত কিশোর পরিত্যাক্ত জায়গা থেকে পলিথিন সংগ্রহ এসে বিদ্যুতের তারের সাথে জরিয়ে মৃত্যু হয়।

সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি।

মালেক/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর