দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্ত কাজী অনিক

অনেকেই বাংলাদেশ দলের ভবিষ্যতের বড় তারকা হিসেবে তাকে ধরেছিল। ২০১৮ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

গতির কারণে সবার নজরে এসেছিলেন তিনি। কথা বলছি বাঁহাতি পেসার কাজী অনিককে নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডাইনামাইট, রাজশাহী কিংসে খেলেছেন তিনি।

কিন্তু ২০১৮ সালের নভেম্বরে কক্সবাজারে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) একটি ম্যাচে মেথাফেটামিন জাতীয় ড্রাগ ধরা পড়ে অনিকের ডোপ টেস্টে। অপরাধ শিকার করে নেন অনিক।

ডোপ পাপের দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অনিক। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্ত হয়েছেন তিনি। গত রোববার (৭ ফেব্রুয়ারি) তার নিষেধাজ্ঞা শেষ হয়েছে।

নতুন উদ্যমে এবার সামনে এগিয়ে যেতে চান অনিক। সম্প্রতি দেশের প্রথম সারির এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে অনিক বলেন, অবশেষে আমি মুক্ত। আমি অনেক খুশি। নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছি।

তিনি আরও বলেন, গত দুই বছরে আমি বিসিবি আয়োজিত কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে থাকতে পারিনি। তবে এখন থেকে খেলার সুযোগের অপেক্ষায় থাকব। শুনেছি শিগগিরই এনসিএলের দল নির্বাচন হবে। আমি সেদিকে তাকিয়ে আছি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর