আগামী ১২ মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘি ‘তুমি আছ তুমি নেই’। সম্প্রতি কোন প্রকার কাটছাট ছাড়াই ‘তুমি আছ তুমি নেই’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন গুণী চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, আসিফ ইমরোজ, প্রার্থনা ফারদিন দীঘি,শবনম পারভীন প্রমুখ।
সিনেমাটির মুক্তির ব্যাপারে দেলোয়ার জাহান ঝন্টু বার্তা বাজারকে জানান ,করোনা কালে যেহেতু নতুন সিনেমা মুক্তি কমে গেছে তাই দর্শকদের কথা মাথায় রেখে ১২ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আমার বিশ্বাস দর্শকরা নিরাশ হবে না।
অভিনেত্রী দিঘী বলেন ,কাজটি আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন।
অভিনেতা আসিফ ইমরোজ বার্তা বাজারকে জানান , আমার আর দিঘীর জুটিটা ভালো ছিলো। দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমাকে এ ছবির জন্য ডাকলে এক কথায় রাজি হয়েছি। আর আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন। আপনাদের কাছে ছবিটি ভালো লাগলে আমাদের বড় পাওয়া।
বার্তাবাজার/পি