নাফনদীতে বিজিবির গুলিতে মাদক পাচারকারী নিহত

নাফনদীতে বিজিবির সাথে গুলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। জব্দ করা হয়েছে একটি দেশীয় অস্ত্র, কার্তুজের খোসা ও ৫২ হাজার পিস ইয়াবা বড়ি।

আজ মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বোট ঘাট সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

বিজিবি অধিনায়ক জানান, বর্ডার সার্ভেইল্যান্স যোগে রাতের অন্ধকারে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা সীমান্ত অভিমুখে আসতে দেখে বিজিবি নাফ নদীতে অভিযান চালায়। এসময় নৌকা আরোহীদের ছুঁড়া গুলিতে এক বিজিবি জওয়ান আহত হয়। বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে নৌকার আরোহীরা নাফ নদীতে লাফ দেয়। পরে নৌকাটি তল্লাশী করে একটি দেশীয় বন্দুক ও ৫২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পরে ভোর ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নদীর তীর থেকে একটি গুলিবিদ্ধ অজ্ঞাত মৃত দেহ উদ্ধার করা হয়। মৃত দেহটি বিজিবির গুলিতে নিহত ব্যাক্তির বলে দাবী করেছেন তিনি।

মৃত দেহটি সনাক্ত করণের চেষ্টা চলছে ও এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর