সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতির কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা

শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতির কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুনছুর আহমেদের কবর জিয়ারত পূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ,বি,এম মোজাম্মেল হক-এমপি।

মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পারুলিয়া ইউনিয়নস্থ পারিবারিক কবর স্থানে এসে দোয়া মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা খালিদ হাসান নয়ন, সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর