টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জেরে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত হওয়া ব্যক্তির নাম খলিল মিয়া (৩৫)। তার বাড়ি দুবাইল আটাপাড়া গ্রামে। তিনি মরহুম নসিম উদ্দিনের ছেলে।
সোমবার (৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমেশপুর পেট্টল পাম্পের পূর্বপাশের সড়কে দুইপক্ষের সংঘর্ষে এমন ঘটনা ঘটে। রাত ৮টার দিকে আহত খলিলকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিনের সমর্থক ছিলেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম