করোনা টিকা নিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

কোভিড-১৯ টিকা নিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জুরুরি বিভাগে থেকে তিনি এ টিকা গ্রহণ করেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন টিকা নেয়া শেষে সায়বাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিলাম। পুরো বিশ্বে টিকা যে নিরাপদ সেটা জনগণকে বুঝাতে প্রত্যেক দেশের সরকার প্রধান প্রথম টিকা নিয়েছে এবং জনগণকে আশ্বস্ত করেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী টিকা নেন নাই, তার টিকা সবার আগে নেয়া উচিত ছিল। তাহলে জনগণ বুঝতে পারত টিকাটা সেফ। তা না করে প্রথমে টিকা নিলেন একজন নার্স। আমার মনে হয় টিকা সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নেয়া উচিত ছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর