পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ আরো ২ বছর বাড়ানোর আবেদন করেছেন সেতু বিভাগ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) মেয়াদ বাড়ানোর এ আবেদন করেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, চলমান পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ আরো ২ বছর বাড়ানোর আবেদন করেছেন সেতু বিভাগ। কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে কি না, সে ব্যাপারে এই সপ্তাহে সিধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেতু বিভাগের মেয়াদ বৃদ্ধির আবদন পত্রে উল্লেখ করা হয়েছে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও সেতু বিভাগ আবারো প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। বর্তমানে এ প্রকল্পের কাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ শেষ করতে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে এবং এক বছর ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডসহ ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন।
এ অবস্থায় চিঠিতে উল্লেখ করা হয়, সেতু নির্মাণ প্রকল্পের পরিচালকের প্রস্তাব অনুযায়ী ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৩০ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো
এ বিষয় নিয়ে কথা বলতে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ট করলে তিনি ফোন কেটে দেন।
বার্তাবাজার/ই.এইচ.এম