নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরে ফের ইনজুরিতে পড়েন সাকিব। এজন্য দ্বিতীয় ইনিংসে সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ দল।

আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুইদল। ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগামী মাসের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তবে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা টেস্টে সাকিবের না থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর