ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণশিল্পী ও জুয়েলার্স সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ২০২১-২০২২ সনের জন্য নবগঠিত কমিটিতে ৫ জনকে উপদেষ্টা করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন রতন কুমার বণিক, সাধন বণিক, অসিত বণিক, নারায়ন বণিক ও অমৃত বণিক। কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি পদে শংকর বণিক, সহ-সভাপতি হয়েছেন সঞ্জীব বণিক, মতি লাল দেবনাথ ও বিশ্বজিৎ বণিক, সাধারণ সম্পাদক পদে সুনীল বণিক, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জয় বণিক ও রাধু ণবণিক, সাংগঠনিক সম্পাদক পদে দীপক কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ শামীম মিয়া, কোষাধ্যক্ষ হয়েছেন শ্যামল বণিক, সহ-কোষাধ্যক্ষ মনোরঞ্জন কর্মকার, দপ্তর সম্পাদক হয়েছেন রকি রায়, ক্রীড়া সম্পাদক মোঃ নাছির মিয়া, প্রচার সম্পাদক হয়েছেন মৃদূল বণিক এবং সদস্য হয়েছেন হরিধন দেবনাথ, সুমন দেবনাথ ও মোহন বণিক।
কমিটির পক্ষ থেকে জানানো হয় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণশিল্পী ও জুয়েলার্স সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করে এই পেশার সাথে জড়িতদের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করবে। পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ ও সহজতর সেবা প্রদানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। তারা তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
রাসেল আহমেদ/বার্তাবাজার/এসজে