মোঃ আল মামুন খান,সাব-ব্যুরো প্রধান : ঢাকার সাভারে নাজমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূকে তার স্বামী কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ৫টায় উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরাইন বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী সূর্য জামান বকুল ঐ এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, স্বামী-স্ত্রীর ভিতর কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে কুড়াল দিয়ে কোপ দিয়ে হত্যা করেছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তবে পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।