ইরানের নেতা খামেনেয়ীর বার্তা পৌঁছে দিলেন সংসদ স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি গুরুত্বপূর্ণ বার্তা রুশ সংসদ ‘দুমা’র স্পিকার ভিয়াচিস্লাভ ভোলোদিনের কাছে পৌছিয়েছে।

সোমবার ৮ (ফেব্রেুয়ারি) ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এই বার্তাটি হস্তান্তর করেন। দুমা’র স্পিকার বার্তাটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন বরে জানা যায়।

ইরানের সংসদ স্পিকার জানান, বার্তাটিতে দুই দেশের কৌশলগত সম্পর্ক বিষয় উল্লেখ করা। ইরানের সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন বলে জানান তনি।

বাকের কলিবফ বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সৌহার্দপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না বলে তিনি নিশ্চিত করেন।

রাশিয়া সফরে কলিবফের সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের প্রধান মুজতবা জুন্নুরি ও মুখপাত্র আবুলফজল আমুয়ি, এনার্জি কমিশনের প্রধান ফেরেইদুন আব্বাসি, কৃষি বিষয়ক কমিশনের প্রধান সাইয়্যেদ জওয়াদ সাদানেজাদ এবং পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি স্পিকার হোসেইন আমির আব্দুল্লাহিয়ান প্রমুখ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর