ধামইরহাটে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্মেলন

নওগাঁর ধামইরহাটে ইসলামী শাসনতন্ত্র ও ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটখোলা হামিদিয়া নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ধামইরহাট শাখার সভাপতি কাওছার হোসেন।

সম্মেলন অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,হাফেজ মাওলানা আব্দুস সালাম,মাওলানা আব্দুল মান্নান,আলহাজ্ব শবনম কাউছার,যুব নেতা আল আমিন
হোসেন,ছাত্রনেতা সাগর হোসাইন প্রমুখ।

পরে হাফেজ মাওলানা আব্দুস সালামকে সভাপতি এবং মুফতি হাফেজ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করে দুই বছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ট উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে কাউছার আলমকে সভাপতি,রফিকুল ইসলামকে সহসভাপতি এবং আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

রেজুয়ান আলম/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর