ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে দীর্ঘ ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। এই জয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে পাকিস্তান। ৭ নম্বর থেকে পাঁচে উঠে গেছে তারা। ৯০ রেটিং নিয়ে পাঁচে আছে পাকিস্তান।
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে এক ধাপ নিচে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বর থেকে ছয়ে নেমে গেছে তারা। তাদের রেটিং পয়েন্ট ৮৯। ৮৩ রেটিং নিয়ে এক ধাপ নিচে নেমে সাতে অবস্থান করছে শ্রীলঙ্কা।
১১৮.৪৪ রেটিং নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। ১১৭.৬৫ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত। ১১৩ রেটিং নিয়ে তিনে অস্ট্রেলিয়া ও ১০৮ রেটিং নিয়ে চারে আছে ইংল্যান্ড।
৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম স্থানে। র্যাঙ্কিংয়ে নয়ে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ৫৫।
বার্তাবাজার/এস.জি