আলফাডাঙ্গায় করোনা পরিস্থিতিতে প্রায় এক বছর পর স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে শিল্পকলা একাডেমিতে ক্লাস শুরু করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ক্লাস শুরু অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল আকনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য মো. মুজাহিদুল ইসলাম নাঈম, মো. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা মহিলা কর্মকর্তা কাকতী দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগসহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে