রাজধানীতে এক মাদকবিরোথী অভিযানে মাদকদ্রব্যসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলে মাদক বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৬ হাজার ৬৯ পিস ইয়াবা, ১৮৭ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম