পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিপ্তর খামার বাড়ি পাবনা পুস্পমেলা বাস্তবায়ন কমিটি আয়োজনে খামার বাড়ি চত্বরে এ মেলার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য কালে এমপি প্রিন্স বলেন, ফুল চাষে এখন অনেক যুবক’রা স্বাবলম্বী হচ্ছে। কারণ এখন বিয়ে, সুন্নেতে খাৎনা, সরকারী যে কোন অনুষ্ঠানে ফুলের অনেক ব্যবহার হয়। তিনি আরো বলেন, ফুল কে ভালো বাসে না এমন মানুষ অনেক কম আছে, তাই ফুল চাষে উদ্বেুদ্ধ করেন তিনি।
পাবনা খামার বাড়ি কৃষি সম্প্রসাণ অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল কাদের’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, উপজেলা আওয়ামীলীগের অর্থ-সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন শিমা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, পাবনা কৃষি সম্প্রসারণ অধিপ্তর খামার বাড়ি, পুস্পমেলা বাস্তবায়ন কমিটি’র সভাপতি আবুল কালাম আজাদ মিল্টন, সহ-সভাপতি আব্দুলা বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলা স্টল পরিদর্শন করেন।
এবারের মেলায় পাবনার বিভিন্ন স্থান থেকে ১৭টি স্টল এসেছে মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরে মেলায় আসার আহব্বান জানান মেলা বাস্তবায়ন কমিটি।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি