পাকিস্তানের মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তনি গুরত্বর আহত হন। বিশেষ করে মাথায় চোট পান।
মেহেরুন নিসাকে শরিফ মেডিকেল সিটিতে ভর্তির পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। মাথায় চোটের কারণে মেহেরুন নিসাকে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র আওরঙ্গজেব। তিনি জানান, মেয়ের দুর্ঘটনার খবরে বিচলিত হয়ে পড়েছেন মরিয়ম।
আওরঙ্গজেব আরো বলেন, অস্ত্রোপচারের পর মেহেরুন নিসার শারীরিক অবস্থা ক্রমশই উন্নতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার জীবন নিয়ে এই মুহূর্তে কোনো শঙ্কা নেই।
বার্তাবাজার/ই.এইচ.এম