গাইবান্ধা সাদুল্যাপুরে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মেহেরুল ইসলাম (২৪) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হামিন্দপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।মেহেরুল ইসলাম হামিন্দপুর গ্রামের আজল হকের ছেলে। তিনি পেশায় হোটেল কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরুল খাবারের দোকানে (হোটেল) কাজ করে জীবিকা চালিয়ে আসছিলেন। সকালে হামিন্দপুর গ্রামের ঘাঘট নদীর বাঁধের একটি ধুতিয়া গাছে গলায় শার্ট পেঁচানো অবস্থায় ফাঁসিতে ঝুলতে দেখতে পায় স্থানীয়রা।

এদিকে, রবিবার সকালে বাড়ি থেকে হোটেলে কাজ করতে যায় মেহেরুল। পরে রাতে আর বাড়ি ফেরেনি। তাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এটি হত্যা না আত্মহত্যা; তা তদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি।

সুমন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর