জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে নতুন ল্যাবের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে বায়োইনফরমেটিক্স,প্র্যাকটিক্যাল ও মলিকুলার এন্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি ল্যাবের উদ্বোধন করা হয়।

সোমবার(৮ ফেব্রুয়ারি) নতুন এই ল্যাবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা ইসলাম শরীফ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব) সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ল্যাবরেটরি তৈরি হয়। এতে করে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ জীববিজ্ঞানের সকল শাখায় গবেষণাকার্যে আরো অগ্রগামী হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর