কুমিল্লায় ডাকাতিকালে সেনা হত্যায় ৪ জনের ফাঁসি

কুমিল্লায় ট্রেনে ডাকাতি কালে মোঃ আব্দুর রহমান নামে এক সেনা সদস্যকে হত্যার দায়ে ডাকাত দলের ৪ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।

দণ্ড প্রাপ্ত আসামিরা হলো- চট্টগ্রামের জনি প্রকাশ নয়ন, হবিগঞ্জের প্রদীপ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিরাজুল ইসলাম বাবু।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ অক্টোবর ট্রেনে ডাকাতির ঘটনার পর নিহত আব্দুর রহমানের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলাটি করেছিলেন। সেই মামলায় আসামিদের ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর