কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫।
রবিরাব (৭ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ১৪নং ব্রীজ সংলগ্ন সাইরংখাল এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটককৃতরা হলো- টেকনাফ মধ্যম জালিয়া পাড়ার মৃত তৈয়ব আলীর পুত্র মোহাম্মদ আলম (৩৫) ও নয়াপাড়া ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের (এমআরসি নং-৩৬৩৪৪) এর বাসিন্দা মোঃ রেদোয়ানের পুত্র আজিম (২০)।
তিনি জানান- দুই জন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ সদস্যরা সাইরাংখাল এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তাবাজার/পি