কালিগঞ্জে পরকীয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৩

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুইটি পরকীয়াসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে আটক করেছে। রোববার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পরকীয়ায় আটককৃতরা হলেন উপজেলার সাতবসু এলাকার বিশ্বজিৎ’র স্ত্রী সুমিতা, নলতা এলাকার নজরুল ইসলামের স্ত্রী আম্বিয়া ও শিবপুর এলাকার সামছুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম।

এছাড়া ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় আটককৃতরা হলেন বাজারগ্রাম এলাকার আফতার উদ্দিনের স্ত্রী রাফেজা খাতুন, তার ছেলে শরিফুজ্জামান, একই এলাকার আব্দুল লতিফ’র ছেলে রানা, পাইকাড়া এলাকার মহসিন হোসেনের ছেলে সাইফুল্লাহ, রঘুনাথপুর এলাকার মৃত আদর আলী গাজীর ছেলে সামছুর গাজী, একই এলাকার আরশাদ আলীর ছেলে ফজর আলী, পূর্বনলতা এলাকার নজরুল ইসলামের ছেলে তৌহিদুর রহমান, কাঠুনিয়া এলাকার জিয়াদ আলীর ছেলে আমিনুর রহমান, কালিকাপুর এলাকার ফজর আলীর ছেলে মনিরুল ইসলাম ও লক্ষীনাথপুর এলাকার মৃত কাজী নুরুল হুদার ছেলে কাজী নুর ইসলাম।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, রবিবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি পরকীয়া, চুরিসহ বিভিন্ন মামলায় ১৩ আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে সোমবার (৮ ফেব্রুয়ারি)) সকাল ১১ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ

মোবাইল-০১৭৩৮-৮৯৫৬৩০

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর