ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব সদস্যদের মাঝে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব সদস্যদের মাঝে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা তথ্য অফিসার, আরশাদুল কাউসার, ব্রহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পদাক জাবেদ রহিম বিজন।

এ সময় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক পরিচয় তুলে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিচয়পত্র প্রদানের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আমরা আশা করি এই উদ্যোগের ফলে ভূয়া সাংবাদিকদের প্রবণতা রোধ হবে।

পরে অতিথিবৃন্দ প্রেসক্লাব সদস্যদের মাঝে পরিচয়পত্র প্রদান করেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর