বঙ্গবন্ধুর কটুক্তিকারী, খুনি, সন্ত্রাসী, বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী, যুদ্ধাপরাধীদের সহায়তাকারী দাবি করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনতার মঞ্চে শাস্তি কার্যকর করার দাবিতে ফরিদপুরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল মিয়া আজম, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন অর্ক, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন। তখন বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে জামায়াতকে সাথে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যার পরিণতি ভালো হবে না। তারা বঙ্গবন্ধুর নামে কটুক্তিকারী তারেক রহমানকে দেশে ফিরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে তার দোসরদের জনতার মঞ্চের সামনে দাঁড়িয়ে শাস্তির দাবি জানান। এর আগে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
রাকিবুল/বার্তাবাজার/ভি.এস