চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইনজুরি কাটিয়ে অবশ্য চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু টেস্ট চলাকালীন আবারও ইনজুরিতে পড়েন সাকিব। ১ম ইনিংসে মাত্র ৬ ওভার বোলিং করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এরপর টেস্টের বাকিটা সময় সাকিবকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে। আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ঢাকা টেস্টে সাকিবকে পাবে না বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন না।
বার্তাবাজার/এস.জি