১০০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অশ্বিন

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৩৭ রানেই অলআউট হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা।

টেস্টে প্রথম বলে উইকেট শিকার করা বোলারদের জন্য কঠিন। আর স্পিনারদের জন্য তো এটা আরও বেশি কঠিন। কিন্তু সেই কাজটিই করে দেখালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের করা ইনিংসের প্রথম বলেই স্লিপে আজিঙ্কা রাহানের হাতে ধরা পড়ে সাঝঘরে ফিরেন ররি বার্নস। এতেই ১০০ বছরেরও বেশি পুরনো এক রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন।

সর্বশেষ ১৯০৭ সালে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্ট ভোগলার। ১৮৮৮ সালে স্পিনার হিসেবে প্রথম বলেই নেওয়ার প্রথম দৃষ্টান্ত রয়েছে ইংল্যান্ডের ববি পিলের। এবার তৃতীয় স্পিনার হিসেবে এই রেকর্ড গড়লেন অশ্বিন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর