লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। এ ব্যাপারে গোটা বিশ্ব দুইভাগে বিভক্ত। তবে এবার রোনালদোকে হারিয়ে গত দশকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিকটিস (আইএফএফএইচএস) গত দশকের (২০১১-২০) সেরা ফুটবলার নির্বাচনের জন্য ১৫০টি দেশের সদস্যদের কাছ থেকে ভোট আহ্বান করে।
সেখানেই রোনালদোকে টপকে দশকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। গত দশ বছরে বার্সার জার্সিতে মেসি ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, ২টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। গত দশকে মেসি ৪টি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন।
তবে আইএফএফএইচএস’র নির্বাচিত সেরা দশে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও সেরা দশে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
দশকসেরা দশ ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), নেইমার (ব্রাজিল), সার্জিও রামোস (স্পেন), ম্যানুয়েল নয়্যার (জার্মানি), রবার্ট লেভানডস্কি (পোল্যান্ড), জিয়ানলুইজি বুফন (ইতালি), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)।
বার্তাবাজার/এস.জি