জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ইউনিয়ন ও পৌরসভার গুচ্ছ গ্রামে বসবাসরত ৫শ ২৪টি পরিবারের মাঝে খাবার পেকেট ও ৫৫ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব দিদারে আলম মাকসুদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি