ভারতে হিমবাহ ধস: মৃত্যু ১৪, নিখোঁজ ১৭০

গ্লেসিয়ার বা হিমবাহ ধসে রোববার (৭ ফেব্রুয়ারি) ভারতে ১৪ জন নিহত হয়েছেন আর এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১৪৭০ জনের উপরে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার নন্দাদেবি শিখরের কাছে। হিমবাহ ধসে বিস্তীর্ণ একটা এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হিমবাহ ধসের কারণে অলকান্দা এবং ধৌলিগঙ্গা নদীদে প্রচণ্ড ভয়াবহ বন্যার শুরু হয়েছে। সেখানে যে বিদ্যুটকেন্দ্র রয়েছে বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছরে পড়ে।

এছাড়াও পানির বেগে ৫টি সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ঘরবাড়ি।

উত্তরাখন্ডের স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী) ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শোরও বেশি কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ১৭০ জনের মধ্যে ১৪৮ জন ওই বিদ্যুৎকেন্দ্রের। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর