করাচির উপকূলে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ৪৫ দেশের যৌথ অংশগ্রহণে নৌ মহড়া চালানোর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান। মহড়া আগামী ১১-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা সূত্র থেকে জানা যায়, এবার অনুষ্ঠিত নৌ মহড়ার নাম দেয়া হয়েছে আমান-২১। এ মহড়ায় পর্যবেক্ষক দল হিসেবে অংশ নেবে ইরান।
পাকিস্তানি নৌ বাহিনী জানায়, ৪৫ দেশের মধ্যে কয়টি দেশ তাদের যুদ্ধজাহাজসহ যোগ দিবে কিন্তু কয়েকটি দেশ শুধুমাত্র প্রতিনিধি দল পাঠাবে অংশগ্রহণের জন্য।
পাকিস্তান নীঊ বাহুনী ২০০৭ সাল থেকেই এই আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌ বাহিনীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল।
বার্তাবাজার/ভি.এস