১২ বছর অতিবাহিত হলেও হয়নি রাস্তা, দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী

ছবিতে রাস্তা দিয়ে যে গ্রামের ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে সেই গ্রামের নাম প্রত্যয়ান্ত চলনবিল অধ্যুষিত তাজপুর, বলতে গেলে এই গ্রামের অনেক ইতিহাস, ঐতিহ্য আছে, এই তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব নগর সরকারের জোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ পশ্চিমাঞ্চল-২ এর চেয়ারম্যান মরহুম জননেতা আশরাফুল ইসলাম এম পি, তিনি একাধারে প্রাদেশিক পরিষদের সদস্য এবং জাতীয় সংসদের সদস্য ছিলেন।

তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন সেই সুবাদে এই গ্রামে ষাটের দশকে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আগমন ঘটেছিল।

এছাড়া ও আরো অনেক আওয়ামী লীগের নামি দামি নেতা যেমন প্রায়ত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পাবনার ডিলু এমপি, সরদার আমজাদ হোসেন এম,পি মিজান চৌধুরীর আগমন ঘটেছিলো নাটোরের সিংড়া বিল তাজপুর গ্রামে।

এ্যাডঃ মোঃ আবু হাসান বলেন, অত্যান্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে এই গ্রামের রাস্তার অবস্থা দেখুন , স্বাধীনতার স্বপক্ষের শাসনামলের প্রায় ১২বছর অতিক্রম হয়েছে , গ্রামের লোকজনের দাবি ১২ বছরে একটি কোদাল মাটিও কাটা হয়নি এই রাস্তায়,অথচ এই গ্রামের থেকে তৎকালীন সময়ে স্বাধীনতার সংগ্রামের অনেক রূপরেখা তৈরি করা হয়েছে,

রাস্তাটির বিষয়ে আমরা গ্রামের জনসাধারন মিলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির দৃষ্টি আকর্ষণ করেছিলাম বার বার তিনি বলেছিলেন আমি রাস্তা করে দেবো, কিন্তু রাস্তা করে দেওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত জনগণের চোখে ধরা পড়েনি, বর্ষা আসলে এতোটুকু রাস্তার জন্য এই গ্রামের লোক জন এর যে চরম দুর্ভোগ পোহাতে হয় তা চোখে দেখার মত না,

তিনি আরো বলেন, এখন প্রশ্ন হলো যে গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমন ঘটেছিল যে গ্রামে স্বাধীনতার নেতৃত্বদানকারী অনেক নেতার আগমন ঘটেছিল আজ সেই গ্রামের রাস্তার চরম করুণ অবস্থা, জনপ্রতিনিধিদের বললে করে দেব করে দেব বলতে বলতে ১২ বছর অতিবাহিত হয়েছে, তাহলে এই গ্রামের লোকজন যাবে কোথায়, কার কাছে গেলে এই রাস্তা হবে আমি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রবিন খান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর