ভালো গল্প পেলে সিনেমায় কাজ করতেও আপত্তি নেই আমার: সামিনা বাশার

বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী সামিনা বাশার। যে তার কাজের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা যাবে তাকে। বর্তমান সময়ে কি নিয়ে ব্যাস্ত তা নিয়ে কথা হয় বার্তা বাজারের সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ সরকার।

বার্তা বাজার: কেমন আছেন?
সামিনা বাশার: ভালো আছি, আপনি কেমন আছেন।

বার্তা বাজার: ভালো আছি, এখন কি নিয়ে ব্যাস্ত?
সামিনা বাশার: সোহেল তালুকদারে ‘ভ্যাজাইল্লা গ্রাম’ ও ‘ভেড়া পাত্র চাই’ ধারাবাহিক দুটি নিয়ে।

বার্তা বাজার: সামনে আর কি নাটক আসবে?
সামিনা বাশার: সোহেল তালুকদার পরিচালিত একক নাটক ‘প্রেমের কসম’। নতুন করে আবার অংশ নিতে চাচ্ছি নির্মাতা ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকে।

বার্তা বাজার: আপনি কি কোনো ছবিতে অভিনয় করেছেন?
সামিনা বাশার: হ্যা আমি একটি ছবিতে কাজ করেছি। শিগগিরই আমাকে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা যাবে।

বার্তা বাজার : ছবি নিয়ে আপনার পরিকল্পনা কি?
সামিনা বাশার: ভালো গল্প পেলে সিনেমায় কাজ করতেও আপত্তি নেই আমার। তাই এখন বেছে বেছে কাজ করছি। এছাড়া সুযোগ পেলে অভিনয় করতে চাই ওয়েব সিরিজেও।

বার্তা বাজার: আপনার পড়াশোনা কোথায়?
সামিনা বাশার: আমার পড়াশোনা ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে।

বার্তা বাজার : সবশেষ দর্শকদের উদ্দেশে কিছু বলেন?
সামিনা বাশার: আপনারা সবাই বাংলা নাটক দেখবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাতে করে আমি আপনাদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার জীবনে পরম পাওয়া। আর আপনারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। সবাই ভালো থাকবেন।

বার্তা বাজার: এতক্ষন সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ?
সামিনা বাশার: আপনাকেও ধনবাদ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর