মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন

মালদ্বীপের প্রেসিডেন্টের আসন্ন বাংলাদেশ সফর চূড়ান্ত করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ সোমবার(৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ৪ দিনের সফরে আসছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর