বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৩৭২ জন। মৃত্যু হয়েছে ২৩ লাখ ২৬ হাজার। সুস্থ হয়েছে ৭ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৪৩৩ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৯৩৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৩৮ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ১১৪ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৫ লাখ ২৪ হাজার ৬৪০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩১ হাজার ৫৬১ জনের।
বার্তাবাজার/পি