যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২টি পুরাতন বাইসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি)তাদেরকে গ্রেফতার করাহয়।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শা থানাধীন পাঁচ ভুলাট গ্রামের মৃত আতাল হকের ছেলে মোঃ আশানুর মোড়ল (২৬) ও একই গ্রামের মোঃ ফজের আলী শেখের ছেলে মোঃ আলমগীর হোসেন (২১)।
শার্শা থানার অফিসার ইন—চার্জ (ওসি)মোঃ বদরুল আলম খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের(এএসআই) মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ সেতাই গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডের জোড়া ব্রীজের গোগা অভিমূখে প্রথম ব্রীজের উপর হইতে তাদেরকে আটক করেন। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় তৈরিকৃত জ্যাকেটের ভিতরে ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় এবং সেখান থেকে ২টি পুরাতন বাইসাইকেলও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
লোকমান হোসেন/বার্তাবাজার/এসজে