শীতার্তদের কম্বল বিতরণ করলেন কালীগঞ্জ পৌর মহিলা সমিতি

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর মহিলা সমিতির আয়োজনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা করেছে। রবিবার বিকালে সমিতির নিজস্ব কার্যালয়ে ২৫০ জন গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অনুষ্ঠানে মিনা ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ও উপজেলা সমবায় অফিসার আসলাম আলী ভূইয়া সহ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর