করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেও মাস্ক ব্যবহার বন্ধ করা যাবে না। মাস্ক ব্যবহার চালিয়ে যেতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোবববার (৭ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রেজিস্ট্রেশনের ভিত্তিতে টিকা দিতে চাই। না হলে টিকা দিতে সমস্যা হবে। তবে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে টিকা নিতে এসে কেউ যেনো ফিরে না যায়। কবে থেকে অনস্পট রেজিস্ট্রেশন হবে তা এখনো ঠিক করা হয়নি।
এসময় তিনি আরো বলেন, আমরা সবাই রেজিষ্ট্রেশন করে টিকা নিতে এসেছি। দেশের বিশিষ্ট সকল ব্যক্তিরা টিকা নিয়েছে যাতে টিকার ব্যাপারে কেউ কোন বিভ্রান্ত না ছড়াতে পারে। আমি নিজে টিকা নিয়েছি, এ টিকা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নিলেও মাস্ক ব্যবহার করতে হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম