সকল নির্বাচনে নৌকার জয়ের জন্য কাজ করতে হবে: রুহুল হক এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে নৌকা প্রতিকের জয় আনতে হবে। আর সেজন্য নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে।

গেল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং মুল্যবান ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথীকে বিজয়ী করেছেন, ঠিক তেমনিভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

বর্তমানে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়েও জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে প্রস্তাবনা দেয়া হচ্ছে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ তথা স্বাধীনতার সপক্ষের সারথী হয়ে নৌকার প্রাথীদের বিজয়ী করতেও আহ্বান জানান এমপি রুহুল হক।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গাড়ী বহরে হামলার ঘটনার আসামীদের কারাদণ্ড দেয়া রোববার (৭ ফেব্রুয়ারি) বিকালে সখিপুর মোড়ে দেবহাটা উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে আ.ফ.ম রুহুল হক এমপি সকলের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর খায়রুল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর