এমন কিছু হবে প্রত্যাশায় ছিল না: মুমিনুল

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সবাই ভেবেই নিয়েছিল বাংলাদেশ জিতবে। কিন্তু কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিন জয়ের জন্য উইন্ডিজদের প্রয়োজন ছিল ২৯৫ রান।

অন্যদিকে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। কিন্তু অভিষিক্ত মায়ার্সের ডাবল সেঞ্চুরি ও বোনারের ৮৬ রানে ভর করে জয় পেয়েছে উইন্ডিজরা। উইন্ডিজদের বিপক্ষে এমন হার কল্পনাও করেননি টাইগার অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। এমন কিছু হবে প্রত্যাশায় ছিল না।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। গত চার দিন আমরা দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর