চীনে অনুমোদন পেল সিনোভ্যাকের ভ্যাকসিন

চীন থেকে সিনোভ্যাক বায়োটেকের ‘কোরোনাভ্যাক’ অনুমোদন দিয়েছে। চীনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানায়, জনসাধারণ এই টিকা ব্যবহার করতে পারবে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেয় দেশটি। এ নিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অনুমতি পেল সিনোভ্যাক বায়োটেকের ‘কোরোনাভ্যাক’।

সিনোভ্যাক থেকে জানা যায়, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চিলি, উরুগুয়ে ও লাওস সিনোভ্যাকের কোরোনাভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সিনোভ্যাক কোম্পানিটি আশা প্রকাশ করে বলেন, লাইফ সায়েন্সেস এর বেইজিং ইউনিটে প্রতি বছর ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উত্পাদন করতে সম্ভব।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এর সহযোগিতায় বেইজিং ইনস্টিটিউট উৎপাদিত টিকা অনুমোদন পায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর