চলনবিলবাসীকে উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছি: পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে মানুষের ঘুম ছিলো না। হাটে, বাজারে অস্ত্রের ঝনঝনিতে মানুষ আতংকে ছিলো। দিনে দুপুরে মানুষকে হত্যা করা হয়েছে। চলনবিল ছিলো অবহেলিত, মানুষ মাইলের পর মাইল পায়ে হেটে সিংড়া যেতো, মাচানে অসুস্থকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।

এখন সে দুর্বিষহ অবস্থা নাই। রাস্তাঘাট, বিদ্যুত, ব্রীজ, কালভার্ট হয়েছে, ভবন হয়েছে। মানুষ নিরাপদে চলাচল করতে পারছে। ১৬ কি. মি. রাস্তা চলনবিলবাসীর জীবনযাত্রায় উন্নত করে দিয়েছে। যে রাস্তাটি জননেত্রী শেখ হাসিনার উপহার।

অথচ আমরা সুশাসন এবং উন্নয়ন উপহার দিয়েছি। বিএনপি জোটে সরকারের ৩৭ বছর সিংড়া উপজেলায় যে উন্নয়ন হয়েছে আমরা ১২ বছরে তাঁর তিনগুন বেশি উন্নয়ন উপহার দিয়েছি। জনগনের সেবায় আছি, আমূত্যু জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবো। ইনশাআল্লাহ।

প্রতিমন্ত্রী রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াই, বড়গ্রাম, বাঁশবাড়িয়া বিয়াশ, ডাহিয়া বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয় এসব কথা বলেন।

ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, নন্দ্রীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাহ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরফরাজ নেওয়াজ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব গোলাম হাবিব দুলাল প্রমুখ।

রবিন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর