মধুপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঙ্গলবার দুপুরে মধুপুর পৌরসভার উত্তরা আবাসিক এলাকার আতিক হাসান লাভল’ুর ৩ বছর বয়সী ছেলে অয়ন বাড়ীর পাশে খেলাধুলা করতে গিয়ে পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে প্রায় একই সময়ে উপজেলার কুড়ালিয়া এলাকার বানিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ৭ বছর বয়সী মেয়ে মারিয়া একা বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর