মুমিনুলের কণ্ঠে দুইজনের প্রশংসা, উইকেট নিয়ে হতাশা

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে নামে বাংলাদেশ দল। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছে তারা। উইন্ডিজদের ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারল না টাইগাররা।

উইন্ডিজ অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতেই হেরেছে মুমিনুল হকের দল। হারের পেছনে চট্টগ্রামের উইকেটকে কাঠগড়ায় দাঁড় করালেন মুমিনুল।

ম্যাচ শেষে তিনি বলেন, শেষ দিন উইকেট স্পিনারদের আরও পক্ষে থাকলে আমরা আরও সুযোগ তৈরি করতে পারতাম। তবে আমরা যেসব সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে পারেনি।

৩১০ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান মায়ার্স। মূলত বোনারের সঙ্গে তার ২১৬ রানের জুটিতেই জয়ের ভিত গড়ে উইন্ডিজরা। ৮৬ রানের ইনিংস খেলেন বোনার। তাদের দুইজনের প্রশংসা করেছেন মুমিনুল।

তিনি বলেন, মায়ার্স এবং বোনারসত্যিই ভালো খেলেছে। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেনি। তবে পুরো কৃতিত্বই দিতে হবে মায়ার্স ও বোনারকে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর