অভিষেকেই মায়ার্সের যত রেকর্ড

কাইল মায়ার্সের ২১০ রানের অপরাজিত ইনিংসে ভর করে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে উইন্ডিজরা। অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মায়ার্স।

টেস্ট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়ার্স। চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো ষষ্ঠ ব্যাটসম্যান তিনি। গর্ডন গ্রিনিজের পর দ্বিতীয় ক্যারিবিয়ান হিসেবে এই তালিকায় নাম লেখালেন মায়ার্স।

তবে অভিষেকে চতুর্থ ইনিংসে এটিই সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল ভারতের আব্বাস আলির (১১২ রান)। লরেন্স রো’র পরে দ্বিতীয় ক্যারিবিয়ান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়ার্স।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর