সিংড়ায় আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ

নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম এবং সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুনের দুপক্ষের সমর্থকদের মধ্য হাতিহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিয়াশ চক পাড়ার শাহানুর নামে চেয়ারম্যান সমর্থক শাহানুর (৩৫) আহত হয়েছে। তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

জানা যায়, রবিবার বিকেলে বিয়াশ হাইস্কুল মাঠে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরন করেন। বিতরন কার্যক্রম শেষে তিনি চলে যাবার পথে দু পক্ষের সমর্থকদের মধ্য ছোট্ট বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত ঘটে। মামুন সমর্থকরা কালাম সমর্থক শাহানুর কে মারপিট করলে উত্তেজনা এবং হাতিহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রবিন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর