চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ দল। কাইল মায়ার্সের ২১০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩ উইকেটে জয় পেয়েছে উইন্ডিজরা।
এটি উপমহাদেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড। এছাড়াও এটি বাংলাদেশের মাটিতে ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড।
এর আগে এই মাঠে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। এবার তাদের রেকর্ড ভেঙে ৩৯৫ রান তাড়া করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়ার্স।
রেকর্ড গড়া এই ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মায়ার্স। ম্যাচ সেরা হয়ে মায়ার্স বলেন, আমি সবসময়ই ইতিবাচক মানুষ। আমি সবসময় ইতিবাচক থাকি। দলের এবং আমার সামর্থ্যের ওপর সবসময়ই আস্থা আছে। আমরা হাল ছাড়ি না। ড্রেসিংরুমে এটাই বলেছি, আমাদের লড়াই করে যেতে হবে।
বার্তাবাজার/এস.জি