আলীকদমে একজন ইয়াবা পাচারকারী ২৫ রোহিঙ্গা আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় ২৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দূর্গম ছোটবেতি এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেন সেনাবাহিনী। ০৬ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাতে আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার দূর্গম ছোট বেতীতে বিপুল সংখ্যক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা শরনার্থী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরো এক রোহিঙ্গাকেও আটক করা হয়।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের উপ অধিনায়ক ও জোনাল স্টাফ অফিসার ইমতিয়াজ জামান চৌধুরীর নেতৃত্বে শনিবার বিকালে ভাতের মোচার ভিতর করে ২ হাজার ১৫ টি ইয়াবা পাচারের সময় মেনদন পাড়া আর্মি চেকপোস্টে তল্লাশি করে ইয়াবাসহ মাংক্রাত ম্রো নামে এক পাচারকারীকে আটক করে সেনাবাহিনী। পরে ইয়াবা পাচারকারী ও রোহিঙ্গা শরনার্থীদের শনিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, ইয়াবাসহ আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গা শরনার্থীদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর