বোয়ালমারীতে নিষিদ্ধ জাটকা জব্দ, মাদ্রাসায় বিতরণ

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজার থেকে রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ৫০ কেজি জাটকা আটক করা হয়েছে। পরে আটকৃত জাটকা উপজেলা চত্বরে নিয়ে ৮টি মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন -১৯৫০ এর ৩ ধারা বাস্তাবায়নের জন্য পৌর বাজারে অভিযান চালানোর সময় জাটকা ব্যবসায়ী জাটকা রেখে পালিয়ে যায়। পরে জাটকাগুলো উপজেলায় এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে জানালে তিনি উপস্থিত থেকে ৮টি মাদ্রাসায় বিতরণ করেন জাটকাগুলো।

বিতরণ করার সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এম এম আজম আলীসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

রাকিবুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর